মহানগর

মেয়রের সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ সকালে বাটালি হিলস্থ অস্থায়ী কার্যালয়ে মেয়রের দপ্তরে তাঁর সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মো. হারুনের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষতকালে মেয়ের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন, আয়বর্ধক প্রকল্পের ধারণা তুলে ধরার জন্য প্রস্তাব করেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হারুন জানান, শহরের বিভিন্ন রাস্তার পাশে অব্যবহৃত জায়গায় এবং অন্যান্য স্থানগুলো কিভাবে অত্যাধুনিক উপায় সাজানো যায় তা প্রেজেন্টেশনের মাধ্যমে মেয়রকে অবহিত করেন।

এ সময় চসিকের প্রকৌশলী আশিকুর ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রচার সম্পাদক মো. আবুল হাশেম, দপ্তর সম্পাদক মো.শাহ আলম, সাইফুদ্দিন ফোরকান, ইফতেখার আহম্মদ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি