বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে| সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ বিজ্ঞানসম্মত ও দীর্ঘমেয়াদে লাভজনক হলেও, এর নেপথ্যে থাকা লাখ লাখ জেলের জীবন ও জীবিকার কঠিন বাস্তবতা আজ এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে| এবারের নিষেধাজ্ঞা এমন এক সময়ে এসেছে, যখন জেলেরা আগে থেকেই বহুমুখী সংকটে জর্জরিত|
সাধারণত নিষেধাজ্ঞা চলাকালীন জেলেরা সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল পেয়ে থাকেন| কিন্তু কেবল চাল দিয়ে একটি পরিবারের ˆদনন্দিন চাহিদা মেটানো অসম্ভব| ওষুধ, শিশুদের শিক্ষা এবং ˆদনন্দিন অন্যান্য খরচের জন্য তারা পুরোপুরি মাছ বিক্রির আয়ের ওপর নির্ভরশীল| এবারের পরিস্থিতি আরও জটিল হয়েছে ˆবশ্বিক অস্থিরতার কারণে| মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার ফলে সৃষ্ট ডিজেল সংকট ও উচ্চমূল্যের কারণে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ ট্রলার গত এক মাস সাগরে যেতে পারেনি| অর্থাৎ, নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই জেলেরা আয়ের পথ হারিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছেন| এমতাবস্থায় টানা দুই মাসের এই নিষেধাজ্ঞা তাদের জন্য যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে|
মাছ ধরার নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মাছকে বড় হওয়ার সুযোগ দেওয়া| তবে এই উদ্যোগের পূর্ণ সফলতা নিয়ে সংশয় থেকে যায় যখন প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের নিষেধাজ্ঞার সময়ের মিল থাকে না| দেখা যায়, বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধ থাকলেও একই সময়ে ভারতীয় বা মিয়ানমারের জেলেরা অনেক ক্ষেত্রে সক্রিয় থাকে, যা আমাদের জেলেদের মনে তীব্র ক্ষোভ ও বঞ্চনার সৃষ্টি করে| এছাড়া, নিষেধাজ্ঞার সময়ে বিকল্প কর্মসংস্থানের অভাব জেলেদেরকে বাধ্য করে আইন অমান্য করতে অথবা চড়া সুদে দাদন নিতে|
মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় ¯^ার্থ| কিন্তু সেই ¯^ার্থ রক্ষা করতে গিয়ে একটি বিশাল জনগোষ্ঠীকে অনাহারে রাখা সমীচীন নয়| এই সংকট মোকাবিলায় সরকারকে কয়েকটি বিশেষ পদক্ষেপ বিবেচনা করতে হবে|
শুধুমাত্র চাল বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে জেলেদের জন্য নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা জরুরি, যাতে তারা জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে লড়াই করতে পারে| নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বিশেষ কর্মসৃজন প্রকল্প গ্রহণ করা প্রয়োজন| কুটির শিল্প বা গবাদি পশু পালনের মতো ক্ষুদ্র ঋণের ব্যবস্থা তাদের বিকল্প আয়ের পথ দেখাতে পারে| প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা করে বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়টি একই সূচিতে আনার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে| অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি জেলেদের রুখতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল আরও জোরদার করতে হবে, যাতে দেশি জেলেরা ত্যাগ ¯^ীকারের সুফল পান|
সামুদ্রিক সম্পদের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি যারা এই সম্পদ আহরণ করে জীবন চালায়, সেই জেলেদের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ| কেবল নিষেধাজ্ঞার আইন জারি করলেই হবে না, বরং জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের অভাবের সমাধান করে তবেই এই সংরক্ষণ কার্যক্রমকে টেকসই করা সম্ভব| জেলেরা খেয়ে-পরে বাঁচলে তবেই দেশের মৎস্য খাত সমৃদ্ধ হবে|



















































