সুপ্রভাত ডেস্ক »
১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের কোনো স্থানে জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।



















































