মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

চসিকের ভেজালবিরোধী অভিযান

২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

---------

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি ও পরোটা বিক্রির জন্য রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ক্যাফে মদিনা অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক সূত্র জানায়, নগরের বিভিন্ন এলাকায় খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যপণ্যের মেয়াদসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।