বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
মহানগর

বেগম রোকেয়ার আদর্শ নারীদের অনুপ্রেরণা যোগাবে

নগর মহিলা শ্রমিক লীগের শিক্ষাসামগ্রী বিতরণ

চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যোগ বেগম রোকেয়া দিবস স্মরণে দরিদ্র মহিলা বন্ধুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষসামগ্রী বিতরণ গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি সেলিনা খান এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান। প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম।
বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী মুক্তা জামান, নাছিমা আকবর, জান্নাতুল মাওয়া, সুমি আকতার, রুনা আকতার, সুবর্ণা খান, কলি খন্দকার, তাহমিনা আলম, রিয়া আকতার প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিটি নারীর জন্য আদর্শিক অনুপ্রেরণা। তাঁর পথ ধরেই নারীরা আজ নিজ নিজ পেশায় সুপ্রতিষ্ঠিত। নারীরা আজ নিজের মেধা, মনন ও যোগ্যতায় সমাজের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরো আতœপ্রত্যয়ী হয়ে সুপ্রতিষ্ঠিত করতে হবে। অনুরুপভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমাদেরকে কাজ করতে হবে।
সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

---------