মহানগর

চুয়েটে নির্মাণকাজ পরিদর্শনে আইএমইডি’র মহাপরিচালক

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিতব্য শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর মহাপরিচালক মো. আব্দুল মজিদ, এনডিসি। গতকাল শনিবার দুপুরে তিনি চুয়েট ক্যাম্পাসে অবস্থিত উক্ত সাইট পরিদর্শন করেন।

এ সময় তিনি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ জহুরুল ইসলাম এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক উপস্থিত ছিলেন।

-advertise-

পরিদর্শনকালে আইএমইডি’র মহাপরিচালক মো. আব্দুল মজিদ, এনডিসি সরেজমিনে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি