সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি

তমার শখ

নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
শেয়ার

শাহারুল ইসলাম সুজন :

তমা এবার ষষ্ঠ শ্রেণি উঠেছে। তার বয়স ১২ বছর। পরিবারে রয়েছে মা-বাবা, দাদা দাদি ও চার বছরের ছোটভাই। পরিবারের সবার অনেক আদরের মেয়ে তমা। লেখাপড়ায় অনেক ভালো সে। শিক্ষকেরা তাকে অনেক আদর-যতœ করেন। প্রতি শ্রেণিতেই তমা প্রথম- দ্বিতীয় স্থান অধিকার করে। তমার অনেকগুলো গুণ রয়েছে। ছবি আঁকা, গান গাওয়া, বক্তৃতা দেওয়াসহ প্রায় প্রতিটা ক্ষেত্রে সে অনেক চালু। এগুলোর মধ্যে তমার সবচেয়ে প্রিয় হলো বইপড়া। সে বই পড়তে খুবই ভালোবাসে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কার পেয়েছে অনেক, বই জমিয়েছে। তার পড়ার টেবিলে রয়েছে বিভিন্ন প্রকার বই।

ছোট ম্যাগাজিন থেকে শুরু করে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইও তার নজরে থাকে। সে শ্রেণির পড়ালেখার পাশাপাশি গল্পের বই পড়ে। পড়তে-পড়তে পড়ার মাঝে যে চিত্রগুলো থাকে সেগুলো খাতায় এঁকে রাখতে ভুল করে না। তার পরিবারও তার প্রতি অনেক দায়িত্ববান। সবাই তাকে নিয়ে অনেক আশাবাদী। এজন্য তমা কোনো আবদার করলে  সেটা রাখতে বাধ্য হয়। মামার কাছ থেকেও বই নিতে ভুল হয় না তার। তার মামা ঢাকায় থাকে। প্রতিবার বাসায় আসার আগে তার জন্য বই নিয়ে আসাটা বাধ্যতামূলক। একদিন তমা তার বান্ধবীদের সাথে স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে সকাল-সকাল চলে গেল।

আর এই ফাঁকে তার ছোটভাই তার পড়ার টেবিলে বসে খাতা-কলম, গল্পের বই, শ্রেণির বই সব এলোমেলো করে ফেলল। ইচ্ছামত যা খুশি তাই করতে লাগলো। কলম দিয়ে বইয়ের ওপর দাগাদাগি করে বিশ্রী একটা অবস্থা করে ফেলল। তমার আম্মু এ বিষয়ে অবগত ছিল না। মা রান্নার কাজে ব্যস্ত। ছিল এজন্য বুঝে উঠতে পারেনি। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ছেলে তার এই অবস্থা করে রেখেছে। আম্মু হতবাক হয়ে গেল। মেয়ে যেমন একগুঁয়ে এবং বইপ্রেমী। সে যদি এসব দেখে তাহলে তার কান্না থামানো যাবে না।

এজন্য আম্মু তাড়াতাড়ি করে পাশের বাড়ির তমার শ্রেণিতে পড়ছে এক বান্ধবীর মায়ের কাছে এ ঘটনা বলে সেখান থেকে পাঠ্যবইসহ কিছু গল্পের বই নিয়ে আসে। সেগুলো তমার টেবিল পরিষ্কার করে সেখানে  রেখে দেয়। বিদ্যালয়ের অনুষ্ঠান শেষ হলে তমা বাসায় ফিরে আসে দুইটা গল্পের বই এবং একটা ছবি আঁকার রঙের বাক্স নিয়ে। এগুলো সে বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তৃতা এবং অন্য খেলাধুলা করে পুরস্কার হিসেবে পেয়েছে। আনন্দের সাথে আম্মুকে সেসব কথা বলতে লাগল। তারপর সে তার পড়ার টেবিলে বইগুলো রাখতে যায়।

হঠাৎ তার চোখে পড়ে তার টেবিলের রাখা বইগুলো আগের মত নেই। বইগুলো অন্যরকম দেখাচ্ছে। সে আম্মুকে দেখে জিজ্ঞেস করল, এগুলো কার বই? আমার বইগুলো কোথায়? তার আম্মু একটু নিম্নস্বরে বলল, এগুলোই তোমার বই। তমা কিছুতেই বিশ্বাস করল না। বাধ্য হয়ে আম্মু সবকিছু খুলে বলল। ফুঁপিয়ে-ফুঁপিয়ে তমার সে কি কান্না! দুপুরের খাবার পর্যন্ত খেলো না। দাদা-দাদি এত করে বুঝাতে চেষ্টা করল। কিন্তু  কে শোনে কার কথা। বিকেলের দিকে তার বাবা বাসায় ফিরে। তমা বাবার সাথে কান্না করতে করতে এসব বলে।

তার বাবা আদরমাখা কন্ঠে তাকে বোঝাতে চেষ্টা করল এবং বলল  তোমার মামা কিছুদিন পর বাসায় আসবে। তাকে তোমার জন্য অনেক নতুন বই কিনে আনতে বলবো। তখন একটু শান্ত হলো তমা। কিন্তু মামা কখন আসবে, কখন আসবে এটা বলে তোলপাড় শুরু করে দিল। তখন বাবা তার মামার সাথে কথা বলে দুইদিনের মধ্যে চলে আসতে বলল। সঙ্গে কিছু পাঠ্যবই, গল্পের বই ও রং পেনসিলের বক্স নিয়ে আসতে বলল। এটা শুনে তমা স্বস্তির নিশ্বাস ফেলল! তখন বাবা তাকে আদর করে খাইয়ে দিল। এভাবে একদিন চলে গেল। তমা অপেক্ষা সহ্য করতে পারছে না। মামাকে কল দিয়ে নিজেও একবার আবদারের কথা জানালো।

মামা বলল, তোমার জন্য সবকিছুই নিয়ে আসব। এই তো কালই চলে আসব। তমা খুশি মনে বাইরে চলে গেল খেলা করতে। তখন সামনে যাকে পায় তাকে এ কথা বলতে লাগল। তার বন্ধুদের কেউ কেউ বলল, কয়েকটা বই আমাকে ধার দিস।

তমা সাদামনের হলেও নিজে সবগুলো বই শেষ না করার আগে কাউকে  দেবে না, একথা বলে দিল। সবার সাথে একটু মনোমালিন্য হলেও আবার খেলায় মেতে ওঠে তারা। সবাই একসাথে যার যার বাসায় ফিরে গেল। সন্ধ্যা নেমে এলো। তমা হাতমুখ ধুয়ে ছোটভাইকে নিয়ে  খেলতে বসল। আজ সে আর পড়বে না। শুধু বলতে থাকলো, এই রাতটুকু যায় না কেন।

রাত পেরোলেই সকালে চলে আসবে মামা। নতুনবই দেখার আনন্দে নাচতে শুরু করে দিল সে। ছোটভাইকে কোলে নিয়ে কত কি বোঝাতে থাকলো। এমন কাজ করতে নেই, সবাই খারাপ বলবে, দুষ্টু বলবে, পাপ হবেÑ এসব কিছু বলতে লাগলো। ছোটভাই আধো আধো কন্ঠে বলল, সে এমন আর করবে না। রাত দশটা বাজল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। তমার মনে  শুধু বই নিয়ে কল্পনা। কোন বই কখন পড়বে, কোনটা কোথায় রাখবে, কতদিনের মধ্যে পড়া শেষ করবে। সে এসব নিয়ে ভাবতে থাকল।

চোখে ঘুম এসে যায় তার। পরদিন সকালে মামা এলো তাদের বাসায়। মামা ব্যাগ থেকে তার আবদারের জিনিসগুলো বের করে দিল। এগুলো  দেখে খুশিতে মামাকে জড়িয়ে ধরলো সে। মামা তাকে বলল, তুমি একদিন অনেক বড় হবে। তোমার মধ্যে সেটা দেখতে পাচ্ছি আমি। বইপড়া একটা ভালো অভ্যাস। বই পড়লে অনেক জ্ঞান বাড়বে। সবকিছু জানতে পারবে। আরো বেশি বেশি বই পড়বে। এখন থেকে তোমার যখন যে বই লাগে, আমাকে বলবা। আমি সেগুলো নিয়ে আসবো।

মামার কথা শুনে সে খুশি মনে মাথা কাত করে সায় দিল।

Ad image
এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির আয়োজন/ ফেলে আসা স্মৃতির সাথে আজকের ভাবনা মিলিয়ে হবে এবারের উৎসব

আর্কাইভ

আরও পড়ুন

ছড়া ও কবিতা

জোনাকির হারিয়ে যাওয়া আলো

মনে আছে লিলিপুটদের কথা?

পিকুর চোখে নতুন পৃথিবী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?