সুপ্রভাত ডেস্ক »
চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের উদ্যোগে সোমবার (২ মার্চ) নগরের জামালখানে স্কুলের এ কে মাহমুদুল হক মিলনায়তনে অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীনের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. এ কে এম ফজলুল হক, সম্মানিত ট্রস্টি প্রকৌশলী মোমিনুল হক, সংবর্ধিত অতিথি ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আমেনা শাহীন।
স্কুলের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বায়োগ্রাফি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় নারী সমাজকে সমাজে অবদান রাখা এবং নারীদের গৃহকোণে আবদ্ধ না রেখে রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব আমেনা শাহীন তাঁর বক্তৃতায় সংবর্ধনা দেওয়ায় স্কুল কর্তৃপক্ষ ও উপস্থিত সুধীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মৌলিক চাহিদার অংশ স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছি। এজন্য তিনি সকলের কাছে দোয়া চান যেন তাঁর এই কাজের ধারাবাহিকতা রক্ষা করে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রাস্টি যথাক্রমে প্রকৌশলী এস এম লোকমান কবির, ডা. আব্দুল্লাহ খান, ডা. আবুল কালাম, ডা. আবু তৈয়ব, নাসরিন হক এবং অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষিকা দিল আফরোজ খানম, কোতোয়ালি থানা শিক্ষা অফিসার জিয়াউল হুদা সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মাওলা মুরাদ, মানবাধিকার ব্যক্তিত্ব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সাংবাদিক সিরাজুল করিম মানিক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুদ্দীন মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল হোসাইন, সিনিয়র শিক্ষক এস এম এম শিবলী নোমানী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















































