এ মুহূর্তের সংবাদ

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন

সুপ্রভাত ডেস্ক »

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় “সহজে সাম্যে ঐকতান ” স্লোগানের মাধ্যমে হাউজভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশীয় ক্রীড়া প্রতিযোগিতার (মোরগ লড়াই, কাবাডি, কানামাছি, হাড়িভাঙ্গা) আয়োজন করা হয়।

এই প্রথম পর্বে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ শাহিন আল রাজি ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক শাহানারা বেগম, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সরকারি শিক্ষক জনার্দন দেবনাথ, সাজ্জাদ হোসেন প্রমুখ।

দ্বিতীয় পর্বে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এবং স্বাগত বক্তব্য পেশ করেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি । আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রেশমা আনোয়ার, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

গ্রামীন বাংলার ঐতিহ্য ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর প্রভাষক বিপ্লব করের সম্পাদনায় শিক্ষার্থীরা বাংলার আবহমান কালের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সঞ্চালনায় ছিলেন প্রভাষক পূজা বড়ুয়া, সহকারী শিক্ষক লিপিকা দাস।