সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা
উঠোনজুড়ে বইয়ের আলো
মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে

ভূগর্ভস্থ পানির স্তর ও সংকট মোকাবিলা

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২১ ৪:১০ অপরাহ্ণ
শেয়ার

সাধন সরকার »

বিশে^র সর্ববৃহৎ বদ্বীপ বাংলাদেশে সাধারণত নতুন বাংলা বছর শুরু হয় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে। কিন্তু এ বছরটা যেন একটু ব্যতিক্রম! এমনিতেই করোনা মহামারির কারণে জনজীবনে ভয়াবহ প্রভাব পড়েছে। তার ওপর তীব্র দাবদাহে জীবনযাত্রা অতিষ্ঠ। অনেক দিন পর বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যে খুব অল্প পরিমাণ বৃষ্টির দেখা মিলছে। পানিচক্রের স্বাভাবিকতা ওলটপালট হয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। দেশজুড়ে পানির জন্য হাহাকার চলছে। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের অবস্থা তো আরো ভয়াবহ।
বরিশাল বিভাগের জেলাসমূহে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়া ভয়াবহ রূপ নিয়েছে। পানি সংকটে লবণাক্ত দক্ষিণাঞ্চল আরো বেশি মাত্রায় লবণাক্ত হয়ে পড়েছে। সামগ্রিকভাবে দেশের সবখানে অনাবৃষ্টির প্রভাব পড়েছে। বহু স্থানে হস্তচালিত নলকূপ দিয়ে পানি ওঠছে না। গভীর নলকূপ দিয়ে পানি তোলা গেলেও তাতেও সামগ্রিকভাবে পানির চাহিদা মিটছে না। সবচেয়ে বেশি পানি সংকটে ভুগছে গরিব ও অসচেতন মানুষেরা। নিরুপায় হয়ে বহু মানুষ খাল-পুকুরের দূষিত ও লবণাক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
কেননা বাস্তবতা এটাই যে, অন্যসব না খেয়ে থাকা গেলেও পানি না খেয়ে জীবন ধারণ করা অসম্ভব। দেশের খাল-বিল, নদী-নালা জলাশয়গুলো দিন দিন বিপন্ন হয়েছে এবং হচ্ছে। প্রাকৃতিক অনেক জলাশয়গুলো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা অনেকাংশে কমে গেছে। তীব্র দাবদাহে পানি সংকটের পাশাপাশি দক্ষিণাঞ্চলের পুকুর-খাল-নদনদীর পানি অনেক বেশি লবণাক্ত হয়ে যাচ্ছে। গরিব-অসহায় পরিবারগুলোকে বিশুদ্ধ পানির জন্য অনেক বেশি অর্থ, শ্রম ও সময় নষ্ট করতে হচ্ছে। দক্ষিণ-পশ্চিম জনপদের অনেক স্থানে এক কলস পানির জন্য মাইলের পর মাইল হেঁটে পানির সন্ধান করতে হচ্ছে। প্রান্তিক অঞ্চলে গভীর নলকূপ বসিয়ে কিংবা বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। ঢাকাসহ জনবহুল স্থানসমূহে ভূগর্ভ থেকে মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের কারণে পানির স্তর প্রতিবছর একটু একটু করে নিচে নেমে যাচ্ছে। পানি সংকটে সেচকাজ ব্যাহত হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রামাঞ্চলে হাজার হাজার নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। তথ্য মতে, দেশের বিভিন্ন স্থানে পানির স্তর প্রতিবছর ৩ থেকে ৫ ফুট নিচে নেমে যাচ্ছে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১২৪টি উপজেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল। সেচ কাজের জন্য মাত্রাতারিক্ত পানি তোলার কারণে সেখানে প্রতিবছর পানির স্তর ২ থেকে ৩ ফুট নিচে নেমে যাচ্ছে। বরেন্দ্র এলাকায় সেচ কাজের জন্য খাল খনন করলেও খালও পানিশূন্য হয়ে পড়েছে। গত দুই থেকে তিন দশক আগে বরেন্দ্র অঞ্চলে ৬০ থেকে ৭০ ফুট নিচে পানি পাওয়া যেত। আর এখন পানির স্তর সেখানে ১৫০ ফুটের বেশি নিচে নেমে গেছে। গভীর নলকূপ বসিয়েও বরেন্দ্রভূমিতে প্রয়োজনের মাত্র অর্ধেক পানি পাওয়া যাচ্ছে। চট্টগ্রামে পানির স্তর অতিমাত্রায় নিচে নেমে গেছে। অনেক সময় গভীর নলকূপ দিয়ে পানি তোলার ফলে ভূগর্ভের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন, আর্সেনিক ও লবণাক্ততার প্রমাণ মিলছে। ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে সবচেয়ে বেশি। কেননা নগরবাসীর প্রয়োজনের ৭০ ভাগই এখনো ভূগর্ভস্থ পানি। ঢাকা শহরের আশপাশের নদনদীর পানিও আগের চেয়ে অনেক বেশি দূষিত। ফলে নদ-নদীর পানি পরিশোধন করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। নদ-নদীর দূষিত পানি বছরের পর বছর ভূগর্ভে প্রবেশ করলে তা একটা সময় ভূগর্ভের পানিকেও দূষিত করে ফেলবে। বাস্তবতা বলছে, ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরশীলতা বাড়ানো ছাড়া সমস্যার সমাধান মিলবে বলে মনে হয় না।
সার্বিকভাবে পুরো দেশের চিত্র বলছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর একটু একটু করে নিচে নেমে যাচ্ছে।
রাজধানী ও বিভাগীয় বড় শহরগুলোতে নগরবাসীর পানির চাহিদা বৃদ্ধির পাশাপাশি কৃষিকাজেও পানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এভাবে অপরিকল্পিতভাবে ভূগর্ভের পানি তুলতে তুলতে ফলশ্রুতিতে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর যদি একটু একটু করে নিচে নেমে যেতে থাকে একটা সময় গিয়ে ভূগর্ভ থেকে আর পানি ওঠবে না। তাই ভূগর্ভের পানির ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নাসার এক গবেষণা বলছে, পৃথিবীর ভূগর্ভে পানির যত মজুদ আছে তার এক-তৃতীয়াংশ মানুষের কর্মকা-ের ফলে দ্রুত ফুরিয়ে আসছে। নাসার মতে, পৃথিবীর ভূগর্ভের ৩৭টি বৃহৎ পানি স্তরের মধ্যে ২১টির পানি ফুরিয়ে যাচ্ছে। এর মধ্যে ১৩টি স্তর প্রায় শুকিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেচকাজে প্রয়োজনীয় পানি না পাওয়ার অন্যতম কারণ উজানে ফারাক্কার পানি প্রত্যাহার। ফলে শুকনো মৌসুমে নদ-নদী শুকিয়ে যাচ্ছে। একতরফাভাবে ফারাক্কার পানি প্রত্যাহারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে বাংলাদেশের জন্য মহাবিপদ অপেক্ষা করছে। শুকনো মৌসুমে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হলে নদনদীর দূষণ বন্ধ করে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করতে হবে। সব ধরনের জলাশয় সংরক্ষণ করতে হবে। যাতে শুকনো মৌসুমেও জলাশয়ের পানি সেচকাজে ব্যবহার করা যায়। বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। নগরের বাসাবাড়ির ছাদে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে হবে যাতে প্রয়োজনের সময় তা অন্যান্য কাজে ব্যবহার করা যায়।

লেখক : কলামিস্ট, পরিবেশকর্মী
ংধফড়হংধৎশবৎ২০০৫@মসধরষ.পড়স

Ad image
পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা
ব্যতিক্রমী পাঠাগার/ উঠোনজুড়ে বইয়ের আলো
মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
বাড়ি ছাড়ার ১৫ দিন পর কিশোরীর মৃত্যু, পলাতক সঙ্গী
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
প্রতিবেশীদের মাছ বিলিয়ে দেওয়ার ইচ্ছা, বিষে ভেসে উঠল পুকুরভরা মাছ
শেষ মুহূর্তে রং-তুলিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নগরীর অকালবোধন বলা হয় । মূল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা সদরঘাট কালীবাড়ি মন্দির থেকে তোলা ছবি-আনিসুজ্জামান দুলাল
প্রতিমা তৈরিতে বাড়তি খরচ, চাপে মৃৎশিল্পীরা

আর্কাইভ

আরও পড়ুন

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকের ভোগান্তি কেন?

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

বয়স্কবান্ধব সমাজ ও দেশ গড়ে তুলতে হবে

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?