নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক লালা প্রকাশ লালা মেথরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লালা (৪৩), নগরের কোতোয়ালী থানার ন বান্ডেল রোড এলাকার সেবক কলোনীর মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।


















































