সাবেক মন্ত্রী আনিসুল, তৌফিকা করিমসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুপ্রভাত ডেস্ক »

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে সর্বমোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জন করেছেন এবং অপরাধলব্ধ অর্থ পাচার করেছেন। এ ঘটনায় এ বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধ করা একান্ত প্রয়োজন।