সুপ্রভাত ডেস্ক »
যা জাতীয় অর্থনীতি, আমদানি ও রপ্তানিতে ভূমিকা রাখবে। নৌ, রেল ও সড়ক পথ ইতোমধ্যে রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময়, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিগত সরকারের আমলে মোংলা বন্দর সংক্রান্ত হওয়া চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা স্টাডি করব ওই চুক্তিগুলি।
বন্দরের সুবিধার্থে রেলপথ গতিশীল করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খুলনা-মোংলা রেললাইন হয়েছে। এখন এখানে পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন নাই। দ্রুততম সময়ের মধ্যে এনে একাধিক ট্রেন এখানে চালু করা হবে।
রেলখাতের সমস্যা সম্পর্কে মন্ত্রী বলেন, এখানে একটা জরাজীর্ণতা ছিল। রেললাইন মেরামতের টেন্ডার একসময় হচ্ছে, ইঞ্জিন আনার টেন্ডার একসময় হচ্ছে, কোচ আনার টেন্ডার একসময় হচ্ছে। রেললাইন তৈরি হয়ে বসে আছে, কোচ ও পর্যাপ্ত ইঞ্জিন এখনও আসেনি। আমরা আগামীতে যেসমস্ত রেললাইনগুলো করব, রেললাইন কয়দিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে সেটা যেমন জানব। তারমধ্যে ইঞ্জিন ও কোচ এনে রেললাইন হয়ে যাওয়ার সাথে সাথে যাতে লাইনটা চালু করে দেওয়া যায় মানে ট্রেন যোগাযোগ শুরু করে দেওয়া যায় সেটা বিবেচনায় রেখে পরবর্তীতে কার্যক্রমগুলো হবে।


















































