সুপ্রভাত ডেস্ক »
পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতি বছরের মতো এবারও রোজায় সুলভমূল্যে দুধ, গরু-মুরগির মাংস ও ডিম বিক্রি করবে সরকার।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, চামড়া ছাড়া (ড্রেসড) ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি পিস ৮ টাকা দরে বিক্রি করা হবে।
এবার ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ অধিকাংশ দেশে ১৮ ফেব্রুয়ারি শাবানের ৩০ দিন পূর্ণ হয়ে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হতে পারে। বাংলাদেশসহ কয়েকটি দেশে ১৯ বা ২০ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

















































