মহান স্বাধীনতা দিবসে গণফোরাম জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গণফোরাম চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ১০টায় নগরের দোস্ত বিল্ডিং তৃতীয় তলায় গণফোরাম কার্যালয়ে কাজী মুসার সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং উত্তর জেলা সভাপতি প্রবীণ শিক্ষক রতন ব্যানার্জি।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন গণফোরাম চট্টগ্রাম মহানগরর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং গণফোরাম কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা. মোহাম্মদ আলাউদ্দীন ভূঁইয়া।

আলোচনা করেন গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক সোহেল আহমেদ, অ্যাডভোকেট লিংকন, অনন্ত শর্মা, মোহাম্মদ আইয়ুব, শংকর দত্ত প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।