সুপ্রভাত ডেস্ক »
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
এদিকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভোট দিয়েছেন। সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার দুই লাখ ৪২ হাজার ১৭১ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী-জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা)।




















































