বোয়ালখালীতে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) সকালে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, ওই নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পড়নে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ। খালটিতে সামান্য পরিমাণে পানি আছে। আবার এই পরিমাণ পানিতে মরদেহ ভেসে আসার সম্ভাবনা কম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।