বিভিন্ন অনিয়মের অভিযোগে নগরের ফলমন্ডিতে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
এসময় জেলা প্রশাসনের আরেক নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন উপুস্থিত ছিলেন।

















































