চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন মর্তুজা।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

















































