নগরের লালখান বাজার মোড় থেকে গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার পর্যন্ত ২টি বিলবোর্ড, ১টি যাত্রী ছাউনি, ৮৪টি সাইনবোর্ড, ২৩টি ফেস্টুন অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
গতকাল দুপুরে এক অভিযানে চসিকের রাজস্ব বিভাগের কর্মীরা এসব অবৈধ বিলবোর্ড, সাইন বোর্ড, ফেস্টুন অপসারণ করে। তাদের সহযোগিতা করে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। অভিযান চলাকালে লালখান বাজার, ওয়াসা মোড় ও গরীবুল্লাহ শাহ্ মাজারের স্পট পরিদর্শনে যান কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুফিদুল আলম। এ সময় তিনি বলেন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরের সৌন্দর্যবর্ধনের স্বার্থে অবৈধ বিলবোর্ড, সাইন বোর্ড অপসারণে অভিযান চলমান থাকবে। অভিযানকালে কর কর্মকর্তা মো. ইউসুফ, উপ-কর কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী কাজের তদারকিতে ছিলেন। বিজ্ঞপ্তি
এ মুহূর্তের সংবাদ



















































