দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

সুপ্রভাত ডেস্ক »

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

আজ (সোমবার) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ (EK 582 ) নাম্বার ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমেদ আলীর মরদেহ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দ‌রে উপস্থিত ছিলেন।