মহানগর

তারুণ্যের প্রতীকের শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের প্রতীকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম. তাওসীফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হোসাইনের সঞ্চালনায় নগরীর পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সমাজ বিজ্ঞান অনুষেদ সাবেক ডিন ড. আবুল হোসাইন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নূরজাহান, গোলাম কাদের হেলাল, মোবারক আলী প্রমুখ।
বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাসুম, তৌহিদুল আলম, আহসান উল্লাহ খান সাকিব, ইফতেখার রাফি, সাইমুন ইসলাম।
অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি