সুপ্রভাত ডেস্ক »
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী এলাকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি জায়গাটাকে পবিত্র রাখব।
এহছানুল হক মিলন বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমাকে বারবার এই আসনে নির্বাচিত করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, কচুয়াকে সব সময় পবিত্র ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হবে।
এহছানুল হক মিলন আরও বলেন, কচুয়াসহ সারা দেশে কিশোর গ্যাং দমন করতে হবে এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, ইউএনও আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

















































