সুপ্রভাত ডেস্ক »
কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৫-২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী, পতেঙ্গা হতে আনোয়ারা অথবা আনোয়ারা টু পতেঙ্গা টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বার্তায় আরো জানানো হয়, এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে ১০ মিনিট টানেলের উভয়মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।


















































