শোর: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘একুশ আমাদেরকে শেখায় মাথা নত না করা, একুশ শেখায় অন্যায়ের সাথে কোনোভাবে আপস না করা। আজকে শহীদ বেদিতে দাঁড়িয়ে সেই শপথ নিতে চাই, আগামীতে বাংলাদেশের মানুষের জন্য, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বার্থ সবার আগে তুলে ধরবার জন্য আমরা কখনোই দেশি-বিদেশি কারো কাছে আপস করবো না’।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে প্রথম ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর অনুভূতিকে গৌরব ও সম্মানের বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘এই সম্মান ও সৌভাগ্য যাদের কারণে অর্জিত হয়েছে অর্থাৎ দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ, বিগত গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগের কারণে এরকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বারপ্রান্তে পৌঁছেছি আজকের এই সময়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের সাথে তাদেরকেও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই’
দেশবাসীর সমর্থন নিয়ে, তাদেরকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।



















































