ঈদ, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ।
সোনালী ব্যাংক চকবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিক্রম কিশোর দত্ত বলেন, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের চাপ কম থাকাটা স্বাভাবিক। তবে আগামী এক-দুই দিনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি জমে উঠবে বলে তিনি মনে করেন।
ফিরতি যাত্রায় যাত্রীরা জানান, যাওয়ার সময় কিছুটা ভিড় ও চাপ থাকলেও ফেরার পথে যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন সংশ্লিষ্টরা সতর্ক ছিলেন। কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং যাত্রীরা নির্বিঘ্নে ফিরতে পারছেন।

















































