ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান থেকে এসব বাংলাদেশি ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে পৌঁছান।
শুক্রবার (২০ মার্চ) এসব বাংলাদেশি ঢাকায় পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
যুদ্ধবিধস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

















































