সুপ্রভাত ডেস্ক »
সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন আলেম, বক্তা, জনপ্রিয় ইসলামী আলোচকরা। এরই ধারাবাহিকতায় নিজের ভোট দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ভোট দিয়ে তিনি একটি বার্তা দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন জনপ্রিয় এই ইসলামী আলোচক। তিনি বলেন, ‘আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলো থেকে প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।



















































