চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার (চমকস) সভাপতি হাসিব আজিজ বিপিএম সম্প্রতি ঢাকায় বদলি হয়েছেন। এ উপলক্ষে গতকাল শনিবার নগরের লালদীঘি পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার এবং চমকস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
সংবাদ
























































