সুপ্রভাত ডেস্ক »
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল ভোটাধিকার প্রয়োগ করেছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। ধানের শীষ অত্যন্ত জনপ্রিয় প্রতীক এ অঞ্চলে।
দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে এলাকার মানুষের সাথে ছিলাম। আমি মানুষের সাথে মিশে আছি। হাটহাজারীতে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি।
মহিলা ভোটারদেরও দীর্ঘ লাইন দেখছি। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এত বছর যুদ্ধ করেছি, সে অধিকার আজ মানুষ ফিরে পেয়েছে।