এ মুহূর্তের সংবাদস্বদেশ র্যাবের নতুন মহাপরিচালক হারুন অর রশিদ বুধবার, মে ২৯, ২০২৪; সময় : ১১:৪৬ অপরাহ্ণ Share FacebookEmailPrintWhatsAppX সুপ্রভাত ডেস্ক » র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হারুন অর রশিদ বিপিএম। বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ–১ শাখা) উপ–সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য জানানো হয়েছে। এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন হারুন অর রশিদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৫ জুন হারুন অর রশিদ তাঁর দায়িত্ব নেবেন।