সুপ্রভাত ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
দিবসটির সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন-এর নেতৃত্বে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী চট্টগ্রাম ডিসি পার্কের দক্ষিণ পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ কাট্টলীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।




















































