মহানগর

মহানগর কৃষক লীগের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ।

মহানগর কৃষক লীগের সহ-সভাপতি বিপ্লব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী, প্রচার সম্পাদক আর কে রুবেল, দপ্তর সম্পাদক মো. নুরুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জিসান জায়েসি ইসলাম, মাসুদ পারভেজ, গুলজার হোসেন, সন্দীপন মান্না, নজরুল ইসলাম, মেজবাহ উদ্দিন লিটন, শিশির পারিয়াল, মো. ইমরান, মো. সোহেল, মো. মনির হোসেন, মিলটন নাথ, মো. আসিফ, রাজীব সিংহ, মো. আলমগীর, মো. হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি