মো. শাহদাত হোসাইনের ইন্তেকাল

চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার বাসিন্দা,স্বনামধন্য ব্যবসায়ী এবং মরহুম মৌলানা রেজা হোসাইনের ছোট ছেলে মো. শাহদাত হোসাইন (মানিক) গত বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টায় জানাজা শেষে মরহুমকে তাঁর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে মো. শাহদাত হোসাইন স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।