সুপ্রভাত ডেস্ক »
ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না, ইসির এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আইনজীবী শিশির মনির লিখেছেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত বাতিল/সংশোধন করুন। অন্যথায় নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হবে।
এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট ৩ শ্রেণির কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।



















































