সুপ্রভাত ডেস্ক »
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই বলে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বি১/বি২ ভিসা, মনে রাখুন ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।
ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর ব্যক্তিগত দায়িত্ব বলেও বার্তায় উল্লেখ করা হয়


















































