আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে পুনরায় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কমিটিতে ৪ জন নায়েবে আমির ও ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চ্যুয়াল বৈঠকে নেতাদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়।
জামায়াতের নতুন এই কমিটির মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।
নতুন কমিটিতে কে কোন পদে
কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন। তারা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সেক্রেটারি জেনারেল পদে বহাল রয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা হলেন-এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মদ রেজাউল করিম।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ ও ৫৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় শূরা কমিটিও গঠন করা হয়েছে। এর মধ্যে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য রয়েছেন ১৭ জন।
এছাড়া ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সাংগঠনিক কাজে গতি আনতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি ভাগে বিভক্ত করে অঞ্চল পরিচালক নিয়োগ দিয়েছে জামায়াত। তারা হলেন-রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মো. মোবারক হোসাইন, খুলনায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, ময়মনসিংহে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ শাহজাহান।
















































