চট্টগ্রামের ১৬ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩১ শতাংশ।

চট্টগ্রাম-১ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮ শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৭ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১২ আসনে ৮৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ, চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ তথ্য জানিয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, কেন্দ্রে নিরাপত্তা এবং ভোট ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে চলছে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন।