গণফোরাম মহানগর শাখার উদ্যোগে মহান শহীদ দিবস উদযাপন

গণফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে নগরের দোস্ত বিল্ডিং-এর তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে গণফোরাম নেতা আব্দুল গনি সওদাগরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, মহানগর কমিটির অন্যতম নেতা সোহেল আহমেদ, হাজী শহীদুল্লাহ, হুমায়ুন কবির, মো.শফিক, মো.আইয়ুব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শোভাযাত্রাসহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি।