সুপ্রভাত ডেস্ক »
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবি কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২৫-২৬ অর্থবছরে কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেববি এবং তাদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনলাইন আবেদনও আহ্বান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আগ্রহীরা sports-edu.online.info.bd (শিক্ষাবৃত্তির জন্য) এবং sports-allowance.online.info.bd (ভাতার জন্য) লিংকে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।



















































