সুপ্রভাত ডেস্ক »
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। আজ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সদর দফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়, দুজন বাংলাদেশী নাগরিক বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ করে নিজ দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছিলেন যাতে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারেন।

এ তথ্যের ওপর ভিত্তি করে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁ এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় দুজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটকরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)।
এতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন মিলে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করেন এবং এরপরই পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর অবশেষে তারা বনগাঁয় আসেন, যেখান থেকে তাদের পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল।
এসটিএফ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন


















































