এ মুহূর্তের সংবাদ

এলপিজি নিয়ে বন্দরে এলো দুইটি জাহাজ

ফাইল ছবি
সুপ্রভাত ডেস্ক »

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে দুইটি জাহাজ। আসছে আরও অন্তত গ্যাস বহনকারী তিনটি জাহাজ।

ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাবোতে অবস্থান করছে।
 

আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। ১৮ এপ্রিল আসবে এলএনজিবাহী ‘লবিটো’। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করছে সরকার।