সুপ্রভাত ডেস্ক »
দেশের সব সরকারি–বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস–পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১০/৩/২০২৬ হতে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোর ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।



















































