সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)Ñএর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে আইআইইউসি’র একটি প্রতিনিধি দল ইউজিসি’র নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে তাঁর ইউজিসি কার্যালয়ে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইআইইউসি’র একাডেমিক বিষয়ে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।



















































