আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না : সিপিডি

সংগৃহীত ছবি
সুপ্রভাত ডেস্ক »

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা : প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি এ কথা বলেছে।

সংস্থাটি আরো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন

একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হবো : জামায়াত আমির

বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানিয়েছে, এই বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।