৮ দেশে থাকা সাইফুজ্জামানের বিপুল সম্পদ ক্রোকের আদেশ আদালতের

সুপ্রভাত ডেস্ক »

দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান সাবেক এই মন্ত্রীর এসব দেশে থাকা সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।