সুপ্রভাত ডেস্ক »
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৮ মার্চ) দুপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ কথা জানিয়ে মির্জা ফখরুল এসব প্রচেষ্টাকে রীতিমতো ফৌজদারি অপরাধ বলেও উল্লেখ করেন।
এসময় তিনি আরও বলেন, গুম হওয়া পরিবারের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করা হবে।

















































