শাহ আমানত থেকে বিমানের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক »

বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ-এর এয়ারফিল্ড বন্ধ থাকায় আজ সোমবার (২ মার্চ) এসব ফ্লাইট বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি আরো জানান, আজ মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের আজকের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এয়ার আরাবিয়াএর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে আজ মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০১ আজ সকাল ৮:১৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে সকাল ৯:৩০ মিনিটে ওভি-৪০২ ফ্লাইট যোগে  বিমানবন্দর ছেড়ে যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ২৫ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।