মৃত্যুবরন করেছেন ক্লাব কলেজিয়েটের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আবু তাহের

নিজস্ব প্রতিবেদক »

ক্লাব কলেজিয়েটের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১ মার্চ) সকাল সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

রোববার বাদ আসর তাঁকে ফেনী জেলার পরশুরাম উপজেলার শালধর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেডের নির্বাহী কমিটি।