প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রাম আসছেন শনিবার

সুপ্রভাত ডেস্ক »

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫  (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন একদিনের সফরে শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আসছেন।

শনিবার সকালে তিনি সকাল পৌনে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই চট্টগ্রাম সার্কিট হাউসে আসবেন। পরে তিনি নগরের বাসভবন ডালিয়া কুঞ্জ হয়ে হাটহাজারী যাবেন। সেখানে তিনি উপজেলা প্রশাসনের সাথে হাটহাজারীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

সেইসঙ্গে তিনি স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের  উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন।
 

এরপর প্রতিমন্ত্রী মীর হেলাল উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের কর্মকর্তা -কর্মচারীদের সাথে পরিচিতি সভায় মিলিত হবেন এবং উপজেলা প্রশাসন  আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেষে রাত ১০টায় বিমানে ঢাকায় ফিরে যাবেন।